সিলেটে লোডশেডিংয়ে যন্ত্রনায় প্রকৌশলীকে ‘হুমকি’, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েক দিন থেকে সিলেট নগর ও আশপাশের এলাকায় তীব্র লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনে-রাতে সব সময়ই বিদ্যুৎ যাচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে ১০ থেকে ১২ ঘণ্টারও বেশি সময় নগরে লোডশেডিংয় হচ্ছে। এ অবস্থায় মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
এ পরিস্থিতিতে গত রোববার রাতে নগরীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন সাধারণ মানুষ।
এরইমধ্যে গত ১৭ এপ্রিল বিকেলে এক ক্ষুব্দ গ্রাহক লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) প্রকৌশলী শামছ-ই-আরেফিনের সরকারি মুঠোফোনে হুমকি দিয়েছেন।
এ ঘটনায় পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) প্রকৌশলী শামছ-ই-আরেফিন ১৮ এপ্রিল মহানগর পুলিশের কতোয়ালী থানায় লিখিত সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল বিকেলে পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) প্রকৌশলী শামছ-ই-আরেফিনের সরকারি মুঠোফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করেন। তিনি প্রথমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চান। এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেন। এক পর্যায়ে ওই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালি-গালাজ ও মারধরের হুমকি দেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed