সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর এয়ারপোর্ট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনসুর আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় কারখানার মোটর রুমে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
নিহত মনসুর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।
বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানার মোটর রুমে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনসুর আলম (৩৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ সুরতহাল সংগ্রহ করে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানান তিনি।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed