Main Menu

গোলাপগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ ডাকাত ছয়ফুল গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত ছয়ফুল মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

ছয়ফুল বিয়ানীবাজার উপজেলার নন্দিরফল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ছয়ফুল একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউপির হিলালপুর এলাকার (সিলেট-জকিগঞ্জ) মহাসড়কের পাশে থেকে তাকে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে এসআই লুৎফুর রহমানসহ একদল পুলিশ অংশ নেয়।

গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed