বিয়ানীবাজারে ১৯৯ বোতল ফেনসিডিলসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে ১৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বিয়ানীবাজার থানাধীন চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়সাল আহমদ সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, ২ নম্বর চারখাই ইউনিয়নের অন্তর্গত আদিনাবাদ শেখপাড়া গ্রামের নুরুজ্জামান খসরুর বাড়ির ভাড়াটে বাসিন্দা সুফিয়ান আহমেদের কক্ষে অভিযান চালিয়ে ১৯৯ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ, যার মোট মূল্য ১ লক্ষ ৯৯ হাজার টাকা।
এসময় সুফিয়ান আহমদকে (২৮) আটক করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার শাহজালালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
আটককৃত সুফিয়ান আহমদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed