ছাতকে প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের কমিটি গঠন
ছাতক প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাতকে সহকারী শিক্ষক সমাজ এর ত্রিবার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ছাতক উপজেলা শাখার ১০৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
গত ১০ এপ্রিল সোমবার বিকালে উপজেলার গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমাজ এর উদ্দ্যোগে আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ত্রিবার্ষিক সম্মেলনে ৪৭ নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে ও ৯১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাছ উদ্দীনের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন ছাতক উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ শাহাজান কয়ছর, ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামসুল ইসলাম, দশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দীন, মানিকপুর গোদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান বাবুলাল শর্মা, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন ধর, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন,খিদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, ছৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান খান,বাগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো জাকারিয়া, মইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর মিয়া, আনন্দ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল বাছিত, কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান, পাইগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম নোমান, কফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, রাতগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবানন দেব, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেছার আলম, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অঞ্জনা বেগম, আফতারুন নাহার, পালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা বেগম, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিম উদ্দীন,বাগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেজ্জাদ আহমদ, কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালানা শহিদুল ইসলাম, শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল ফয়েজ, নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাছ উদ্দীন, সহকারি শিক্ষক মোস্তাক আহমদ, গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষক আবু খালেদ, আফরোজ আলী, শফিক উদ্দীন, রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় ৪৭নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমানকে সভাপতি ও ৯১নং নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলাছ উদ্দীনকে সাধারন সম্পাদক এবং কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল ফয়েজকে অর্থ সম্পাদক করে ১০৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ছাতক উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন শেষে উপজেলার সহকারি শিক্ষক ওক্য পরিষদের উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
আহবায়ক মিজানুর রহমান খানের সভাপতিত্বে সহকারি শিক্ষক ওক্য পরিষদের সদস্য সচিব আমিরুল ইসলামের পরিচালনায় ইফতারের আগে দেশ ও জাতির কল্যানে দোয়া পরিচালনা করেন শিক্ষক মাওলানা সেলিম আহমদ।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed