Main Menu

পথচারীদের মধ্যে ইউএসওএস’র ইফতার বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সেচ্ছাসেবী সংগঠন ইউএসওএস এর উদ্যোগে শনিবার ( ৮ এপ্রিল) বিকালে সিলেট নগরের পুলিশ লাইনস এলাকায় শতাধিক রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

‘মুচকি হাসির আহার’ প্রকল্পের আওতায় ভিন্নধর্মী এই কার্যক্রম ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বাস্তবায়িত হয়ে আসছে।

ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউএসওএস এর সভাপতি জামিল করিম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক কামরান উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহি উদ্দীন, সদস্য মাহবুবুর রহমান লিটন, ইমরান হুসেন, সেজান আহমদ, আজহারুল ইসলাম, তাজুল ইসলাম, আবিদ আহমদ, খায়রুল ইসলাম, সাকিব আহমদ, জুবায়ের আহমদ প্রমুখ।

উল্লেখ্য, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে করোনা মহামারীসহ সিলেটের বন্যা পরিস্থিতি ও বিভিন্ন দূর্যোগময় পরিস্থিতিতে সংগঠনটি সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থেকে তাদের মনোবল যুগিয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। একই সাথে সংগঠনটি বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো বিলিয়ে দিতে ‘শিক্ষালয়’, সাধারণ মানুষদের বই পড়ায় আগ্রহী করতে ‘গ্রান্থকুটির’ এবং তরুণ উদ্যোক্তাদের প্রেরণা যোগাতে ‘আমার ব্যাংক’ নামক প্রজেক্টগুলো পরিচালিত করে আসছে।

করুণা নয়, স্বদেশী ভাইদের দুর্দিনে পাশে থেকে সহযোগতা করা ও একটি পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed