Main Menu

সিলেটে ৩দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: জকিগঞ্জের মো. মাহি নামের এক কিশোর সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে ৩দিন ধরে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ মাহি (১৫) জকিগঞ্জের কসকনকপুর ইউপির নিয়াগোল গ্রামের মর্তুজা আহমেদের একমাত্র ছেলে এবং সে জামেয়া ইসলামিয়া মজিদিয়া কুচাই সিলেট মাদ্রাসায় লেখাপড়া করে।

গত ৩ এপ্রিল কুচাই মাদ্রাসা থেকে পাশের একটি দোকানে যাবার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় সিলেট মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তার গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট, চোখের মনি কালো, সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

কেউ মাহির সন্ধান পেলে মোগলাবাজার থানায় অথবা ০১৭১০৮৯০২১১/ ০১৭৫৫৭৩৫০৪৮ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed