Main Menu

জৈন্তাপুরে খাল থেকে এক পাথর শ্রমিকের মরদেহ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ১নং লক্ষিপুর খাল হতে মোহাম্মদ আলী (৩৯) নামের এক পাথর শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল চারটায় ৪নং বাংলাবাজার এলাকায় স্টোন ক্রাশার জোনের পশ্চিম পাশে ডিসির বন্দ ধানক্ষেতের মাঝে অবস্থিত খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয় জনতা। বিষয়টি জৈন্তাপুর মডেল থানার পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় জনতার সহযোগিতায় মরদেহটি পানি থেকে উপরে নিয়ে আসে। এসময় উপস্থিত লোকজন মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করে।

মোহাম্মদ আলী (৩৯) কুষ্ঠিয়া জেলার মৃত দুখু মিয়া ফকিরের ছেলে। বর্তমানে তিনি জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামে বসবাস করে আসছেন।৩ সন্তানের জনক মোহাম্মদ আলী পেশায় পাথর শ্রমিক ছিলেন।

পরিবারের লোকজন জানিয়েছেন, মোহাম্মদ আলী গত ৩ থেকে ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো আব্দুর রব বলেন, উদ্ধার হওয়া লাশটির পরিচয় স্থানীয়দের কাছ থেকে পাওয়া যায়, তিনি গত ৩ দিন পূর্বে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় কোন সংবাদ দেয়নি। লোক মাধ্যমে সংবাদ পেয়ে আজ আমরা তার লাশ উদ্বার করে থানায় নিয়ে আসি। নিহতের আত্মীয় স্বজন থানায় এসেছেন। এই ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed