শুক্রবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নয়নমূলক এবং দরগা শরীফ মসজিদের মিটারিং ইউনিটের পুন:নির্মাণ কাজের জন্য শনিবার (৭ এপ্রিল) ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিষয়টি বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।
এতে বলা হয়, ১১ কেভি এম. সি. কলেজ ফিডারের আওতাধীন নগরীর কাজীটুলা, মক্তবগলি, কাহের মিয়ার গলি, চাষনী পীর মাজার এলাকা, গোয়াইটুলা, হাজারীবাগ আ/এ, হোসনাবাদ আ/এ, সৈয়দপুর, শাহী ঈদগাহ থেকে হার্ট ফাউন্ডেশন, টিবিগেইট ও এর আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আর ১১ কেভি দরগা শরীফ ফিড়ারের আওতাধীন চৌহাট্টা, পায়রা, ব্রিটানিয়া গলি, আলিয়া মাদ্রাসা, বাজার গলি ও এর আশপাশের এলাকায় সকাল ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed