কোম্পানীগঞ্জে ট্রাক্টরের চাপায় যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক্টরের চাপায় আশিক আলী (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি।
সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফুরারপাড়-মুরারগাঁও গ্রামীণ সড়কে এই ঘটনা ঘটে।
আশিক আলী মুরারগাঁও গ্রামের আত্তর আলীর ছেলে। এ ঘটনায় আহত জমির (৫০) একই গ্রামের সোনাফরের ছেলে। তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ জানান, ফুরারপাড়-মুরারগাঁও সড়কে দুটি ট্রাক্টর মাটি পরিবহন করছিল। হঠাৎ একটি ট্রাক্টরের ব্রেক কাজ করছিল না। চালক গাড়িটি থামানোর চেষ্টা আর চিৎকার করছিলেন।
পরিস্থিতি বুঝতে পেরে রাস্তার পাশে থাকা আশিক ও জমির এগিয়ে আসেন। কিন্তু এর পরও নিয়ন্ত্রণ হারিয়ে চালক গাড়িটি নিয়ে খাদে পড়েন। এতে গাড়ির নিচে চাপা পড়েন আশিক ও জমির। জমির কোনো রকমে বেঁচে গেলেও গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান আশিক। খবর পেয়ে প্রায় ২ ঘন্টা পর সিলেট ফায়ার সার্ভিসের একটি দল আশিকের লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed