Main Menu

সিলেটে ঘুষ দাতা ও গ্রহণকারী সিন্ডিকেটদের গ্রেপ্তার দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট এক বিবৃতিতে বলেন, নরসিংদী-২ আসনের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন এর বিরুদ্ধে সরকারি ভাবে আমদানী করা ৫৮২ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৯৩ হাজার টন ইউরিয়া সার আত্মসাতের খবর দৈনিক আমাদের সময় সহ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

এরই প্রেক্ষিতে একমাত্র দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই মানুষরূপী জানোয়ার পোটনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়েরের দাবী জানিয়ে বিবৃতি প্রদান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবীটি ইমেইলের মাধ্যমে জানানো হয়। দেশবাসীর জিজ্ঞাসা দুর্নীতি দমন কমিশন কি করছে? বর্তমানে বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট কাজ করে যাচ্ছে, যা করার কথা দুর্নীতি দমন কমিশনের। মূলতঃ ১/১১ এরপর দুদককে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।

নেতৃবৃন্দ, পোটনকে গ্রেফতার করে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো আমলে নিয়ে দ্রুত দুর্নীতি মামলা দায়ের ও পোটনের সাথে জড়িতদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

অপর এক বিবৃতিতে ৪ এপ্রিল দৈনিক সিলেটের ডাক এর প্রথম পৃষ্টায় “সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের” ফলোআপ নিউজের উদ্বোগ-উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন যাবৎ সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সীমাহীন নৈরাজ্য, বিশৃঙ্খলা অনিয়মে জরজরিত। প্রতিকার তো দূরের কথা। এ চক্রের দাপটে অফিসের সহজ-সরল সৎ কর্মচারীগণ সবসময় তটচ্ছৎ থাকতেন। পাশাপাশি এই কার্যালয়ের সুফল থেকে সেবাগ্রহীতারা বঞ্চিত হয়েছেন। সচেতন মহল মনে করেন, এই নিয়োগ বাণিজ্য কেউ একা করতে পারে না। এর সাথে স্থানীয় কার্যালয়ের কিছু কর্মকর্তার যোগসূত্র থাকবেই। সিলেটের ডাকে প্রকাশিত সংবাদে তা প্রতিফলিত হয়েছে।

নেতৃবৃন্দ ঘুষ গ্রহণকারী সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বরখাস্তকৃত উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ লুৎফুন নাহার জেসমিন সহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও ঘুষদাতা, মধ্যস্থতাকারী, গ্রহণকারীাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা অবিলম্বে দায়েরর জোর দাবী জানান। অন্যথায় অত্র সংগঠনের পক্ষ থেকে যা যা করার দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed