Main Menu

ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বসতঘরে আগুনে দগ্ধ হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (৩ এপ্রিল) রাত ১০টায় উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আশ্রাফ বেপারীকান্দি গ্রামের মনসুর ঢালীর বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, মনসুর ঢালীর মেয়ে সামিয়া (১১) ও ছোট ছেলে আরাফাত (৭)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় সোমবার রাতে ঘরে ঘুমিয়ে ছিল তিন ভাই-বোন মিম (১৩), আরাফাত ও সামিয়া। আগুনে তারা মারাত্মকভাবে দগ্ধ হয়। এ সময় তাদের মা পাশের ঘরে নামাজরত অবস্থায় ছিলেন। পরে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত ও সামিয়া মারা যান। বড় মেয়ে মিমের অবস্থাও আশঙ্কাজনক।

সখিপুর থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে তিন ভাই-বোন আগুনে দগ্ধ হলে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দুজন মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।

Share





Related News

Comments are Closed