Main Menu

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুরুল ইসলাম সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতে ১০ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুপুরে এ রায় দেন আদালত। এ রায়ের মাধ্যমে ধর্ষকদের মাঝে ভীতি সঞ্চার হবে বলে আশা করছি।

Share





Related News

Comments are Closed