নেপালে ৮ ঘন্টার ব্যবধানে দু’দফা ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে ভূমিকম্পের রেশ যেন থামছেই না। প্রাকৃতিক দুর্যোগটি একের পর এক আঘাত হানছে। এবার দু’দফায় দক্ষিণ এশিয়ার দেশ নেপালে আঘাত হেনেছে প্রাকৃতিক দুর্যোগটি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ভারতীয় গণমাধ্যমটি জানায়, স্থানীয় সময় শনিবার (১ এপ্রিল) বেলা ১১টা ১২ মিনিটে কাঠমান্ডুতে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১৭৮ কিলোমিটার। উৎপত্তিস্থল কাঠমান্ডু থেকে ২৮ কিলোমিটার দূরে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে একইদিন ভোররাত ৩টা ৪মিনিট ৩০ সেকেন্ডে তিন দশমিক পাঁচ শতাংশের আরও একটি ভূমিকম্প কাঠমান্ডুতে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৫ কিলোমিটার। উৎপত্তিস্থল কাঠমান্ডু থেকে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমাংশে।
নেপালে এর আগে গত ফেব্রুয়ারি মাসে একবার আঘাত হানে ভূমিকম্প। যদিও তখন ক্ষয়ক্ষতি তেমন হয়নি।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed