সিলেটে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে মঞ্জু দাস (৪০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে নগরীর কাজলশাহ এলাকার ওসমানী হাসপাতালের সামনের চৌধুরী হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি গোলাপগঞ্জ উপজেলার ছয়ঘরি গ্রামের মৃত সুভাস দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে পরিচয় গোপন করে হবিগঞ্জের করিমপুর ঠিকানা উল্লেখ করে চৌধুরী হোটেলের দ্বিতীয় তলার ১০৯ নং কক্ষে উঠে মঞ্জু দাস। দীর্ঘসময় পার হওয়ার পরও তিনি রুম থেকে না বের হওয়ায় শুক্রবার রাত ৯টার দিকে হোটেল কর্তৃপক্ষ ডাকতে গিয়ে কোন সাড়াশব্দ পায়নি। এসময় দরজা খুলে বেডের মধ্যে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা।
পরে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যৌন উত্তেজক ঔষধ খেয়ে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed