স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদন্ড, ধর্ষণ মামলায় ২জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করে হত্যার দায়ে স্বামী মো. রাসেল মিয়া (২৫) কে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত মো. রাসেল মিয়া জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের সফিক মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের রেছনা বেগমের মেয়ে মহনমালা বেগমের সাথে বিয়ে হয় একই গ্রামের মো. রাসেল মিয়ার। বিয়ের পরে মো. রাসেল মিয়া প্রায়ই স্ত্রীর নিকট যৌতুক দাবি করে স্ত্রীকে নির্যাতন করতেন। এ নিয়ে স্ত্রী আদালতে একটি মামলাও দায়ের করেছিলেন। মামলা দায়েরের পর মো. রাসেল মিয়া আর যৌতুক দাবি করবে না ও নির্যাতন করবে না মর্মে অঙ্গীকার করে স্ত্রীকে বাড়িতে নিয়ে যান। কিন্তু কিছুদিন যেতে না যেতেই যৌতুক দাবি করে আবারও নির্যাতন শুরু করে। এরপর গত ২০১৮ সালের ২৮ জুন মহনমালাকে তার স্বামীর ঘর থেকে মৃত উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলার মা বাদী হয়ে রাসেল ও তার মা-বাবার বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত ও বিচারকার্য শেষে স্বামী রাসেল মিয়ার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদন্ড দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় রাসেলের বাবা মো. সফিক মিয়া ও মা কবিফুলকে বেকসুর খালাস প্রদান করা হয়।
এদিকে একইদিন পৃথক ধর্ষণ মামলার অভিযোগে বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা গ্রামের সমছু মিয়ার ছেলে খলিল আহমেদ (৪৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের আবু তাহরের ছেলে আব্দুর রহমান আব্দুল (২৯) কে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন। একই সাথে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
রায়ের আদেশে জরিমানার টাকা ভিকটিম ক্ষতিপূরণ হিসাবে পাবেন বলে আদেশে বলা হয়েছে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত তিন আসামী আদালতে উপস্থিত ছিল। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. নান্টু রায়।
Related News
সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণRead More
ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ আহরণের প্রস্তুতি!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখাRead More



Comments are Closed