সিলেটে চার মামলায় খালাস পেলেন ‘রিজেন্ট’ সাহেদ করিম
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা চিকিৎসায় প্রতারণা মামলায় গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে সিলেটের জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী মাওলা স্টোন ক্রাশার মিলের স্বত্বাধিকারী শামসুল মাওলার দায়ের করা মোট চারটি মামলায় খালাস পেয়েছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম।
সোমবার (২৭ মার্চ) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত থেকে তিনি খালাস পান।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট মো. আব্দুস সাত্তার।
আদালত সূত্রে জানা যায়, শাহেদ করিম রিজেন্ট হাসপাতালের মামলায় জেলে থাকা অবস্থায় সিলেটের ব্যবসায়ী তার ব্যবসায়িক পাওনার বিপরীতে শাহেদ করিমের বিরুদ্ধে ৩টি চেকের মামলা ও ১টি প্রতারণার মামলা অর্থাৎ মোট ৪টি মামলা দায়ের করেন। শাহেদ করিম উক্ত সকল মামলাতেই তার নিযুক্তীয় আইনজীবী মোঃ অহিদুর রহমান চৌধুরীর মাধ্যমে জামিন লাভ করেন এবং পরবর্তীতে বাদী শামসুল মাওলা ও তার আইনজীবীর সাথে নিযুক্তীয় আইনজীবীর মাধ্যমে আলোচনাক্রমে ৪টি মামলাই আপোষনামার মাধ্যমে নিষ্পত্তি করেন।
উক্ত আপোষনামা অনুযায়ী বাদী শামসুল মাওলাকে আসামী শাহেদ করিম মোট ২২ লক্ষ টাকা নিযুক্তীয় আইনজীবীর মাধ্যমে পরিশোধ করেন যার ফলশ্রুতিতে বাদী শামসুল মাওলা আজ (সোমবার) আদালতে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলাটি বিনা বিচারে প্রত্যাহারের দরখাস্ত দিলে আদালত তদপ্রেক্ষিতে শামসুল মাওলার জবানবন্দী গ্রহণক্রমে আসামী শাহেদ করিমকে খালাস প্রদান করেন।
বাদী শামসুল মাওলা তার প্রাপ্য বুঝে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আসামী শাহেদ করিম ও নিযুক্তীয় আইনজীবী এবং মিডিয়াসহ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed