হজ নিবন্ধনের সময় আরও বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় আরেক দফা বাড়ানো হয়েছে।
নিবন্ধনের সময় ৩০ মার্চ পর্যন্ত বাড়িয়ে সোমবার (২৭ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। কিন্তু হজে যেতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ১৭ হাজার ৩৩৯ জন। এখনও ফাঁকা ৯ হাজার ৮৫৯ কোটা।
এর অগে, গত ৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোটা পূরণ না হওয়ায় ষষ্ঠবারের মতো সময় বাড়িয়েছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
Related News
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসনRead More
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More



Comments are Closed