সিলেটে সাইবার অপরাধ চক্রের মূলহোতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শামীমাবাদ এলাকা থেকে সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৬ মার্চ) সকালে শামীমাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের অন্যতম মূলহোতা মো. রুমেন হোসেনকে (২৩) গ্রেফতার করা হয়।
রুমেন সুনামগঞ্জ জেলার ছাতক থানার কুমারকান্দি এলাকার মৃত আফরোজ মিয়ার ছেলে।
সে শামীমাবাদ এলাকার একটি তিনতলা বাসা ভাড়া করে নিচতলায় ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বিভিন্ন জনের সাথে প্রতারণা করে আসছে। অভিযানকালে তার কাছ থেকে সাইবার অপরাধের কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি কম্পিউটার সিপিইউ, ১টি কি বোর্ড, ১টি মাউস, ১টি কম্পিউটার মনিটর, ৩টি স্মার্ট ফোন ও ৪টি সীমকার্ড জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে টেলিগ্রাম আইডি ব্যবহার করে ৩য় পক্ষের মাধ্যমে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত মোবাইল কল ডাটা (সিডিআর) এবং জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিভিন্ন জনের নিকট সরবরাহ করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে আসামী ও জব্দকৃত আলামতসহ কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed