জাফলংয়ে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রোজিনা আক্তার রিমা নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত রিমা উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল ৯ম খন্ড গ্রামের আব্দুর রহিম (অবসরপ্রাপ্ত আর্মি) এর মেয়ে ও ইমরান আহমদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে পরিবারের অগোচরে নিজের বসতঘরের ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবার ও স্থানীয়রা পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানার এস আই মো. এমরুল কবির ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
প্রেম সংক্রান্ত কারণে রিমা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল বলেন, ‘কলেজ ছাত্রীর আত্মহত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত সঠিকভাবে বলা যাবে।’
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed