Main Menu

সিলেট জেলা প্রেসক্লাবের স্বাধীনতা দিবস উদযাপন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ রবিবার সকাল ১০টায় মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রেসক্লাবের উদ্যোগে সালুটিকরস্থ বধ্যভূমি ‘শহিদ স্মৃতি উদ্যানে’ শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহ সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মহসীন, অপূর্ব শর্মা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিঠু দাস জয়, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শংকর দাস, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, রণজিত সিংহ, ক্লাব সদস্য মামুন হাসান, শফিকুর রহমান চৌধুরী ও জয়ন্ত কুমার দাস প্রমুখ।

Share





Related News

Comments are Closed