ছোট ভাইয়ের পাথরের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল গ্রামের পুরানহাটিতে টিউবওয়েল ব্যবহারে বাধার জের ধরে আপন ছোট ভাইয়ের পাথরের আঘাতে বড় ভাই খোরশেদ আলম (৩৮) নিহত হয়েছেন। তার বাবার নাম কনাই মিয়া।
রোববার (২৬ মার্চ) দুপুরে ঘটনার পরপরই অভিযুক্ত ছোট ভাই আশরাফুল আলমকে (৩৫) আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিয়া জানান, নিহত খোরশেদ আলম নিজ বাড়ির পাশের টিউবওয়েলে পারিবারিক কাজে গেলে তার আপন ছোট ভাই আশরাফুল আলম বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
পরে রেগে গিয়ে আশরাফুল টিউবওয়েলের পাশে থাকা পাথর দিয়ে বুকে আঘাত করেন। এক পর্যায়ে খোরশেদ আলম মাটিতে পড়ে গেলে পরিবারের লোকজন তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য-কমেপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী বলেন, আমি ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত খোরশেদ আলমের ছোট ভাই আশরাফুল আলমকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।
Related News
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More



Comments are Closed