তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের সহ সেক্রেটারি হারুন মিয়া’র ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার, সাবেক প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলামের বড় ভাই, তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির সহ সেক্রেটারি, বিশিষ্ট মুরব্বি হারুন মিয়া ২৫ মার্চ শনিবার রাত ৯টা ৩০ মিনিটের সময় তুরুকখলা হাড়িয়ারচরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি মা, ভাই , বোন, স্ত্রী, ২ মেয়ে, ২ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা ২৬ মার্চ রবিবার বাদ জোহর তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে ফারহান আহমদ।
জানাজার নামাজে এলাকার মুরব্বিয়ান, রাজনিতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
জানাযার নামাজে সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করায় মরহুমের ছোট ভাই দাউদপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার কামরুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং পরিবারের পক্ষ থেকে মরহুম বড় ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন।
শোক প্রকাশ : তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির সহ সেক্রেটারি হারুন মিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওাল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির ও সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম সহ কমিটির সকল নেতৃবৃন্দ।
এদিকে অনুরুপ শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি, সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ উন্নয়ন কমিটির সকল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed