জকিগঞ্জে বিআরটিসির বাস থেকে পড়ে হেল্পার নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বিআরটিসির বাস থেকে পড়ে হেল্পার নিহত হয়েছেন।
নিহত হাসান আহমদ (২৪) সিলেট শহতলীর টুকেরবাজার এলাকার পিরপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে।
শনিবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে জকিগঞ্জ থেকে সিলেট আসার পথে সড়কের বাজারে চলন্ত বাসের পা-দানি থেকে অসাবধানতাবশতঃ হাসান রাস্তায় ছিটকে পড়েন বলে জানিয়েছেন তার স্বজনরা।
পরে তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসানের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসমানী হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ জুয়েল আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুরের দিকে কিছু লোক হাসানকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed