ফুটপাত দখলমুক্ত করতে কুলাউড়ায় পুলিশের অভিযান
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে সড়ক ও ফুটপাতের উপর বসানো বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়।
শনিবার (২৫ মার্চ) দুপুরে শহরের ব্যস্ততম দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান চালায় থানাপুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই হারুনুর রশীদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ওসি মো. আব্দুছ ছালেক জানান, ফুটপাত ও সড়কের একটি অংশ দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারণে পথচারীদের মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। এতে করে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি নানা দুর্ঘটনা ঘটে। রমজান মাসে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচল করতে পারে- সেই লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ওসি আরও জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার এলাকা যানজটমুক্ত করতে ইতিমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed