কুলাউড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৬৪টি গৃহহীন পরিবার
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
সোমবার (১৯ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, আগামী বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নতুন নির্মিত ঘর উদ্বোধন করবেন। এদিন কুলাউড়া উপজেলার ৬৪টি পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, বুধবার কুলাউড়া উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় উপকারভোগী ও সুধীজনদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে নিজস্ব অনুষ্ঠান, সাড়ে ৯টায় আশ্রয়ণ-২ প্রকল্পের সরবরাহকৃত ভিডিওচিত্র প্রদর্শন ও সোয়া ১০টায় গণভবন থেকে প্রচারিত প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার প্রদর্শন।
ইউএনও মাহমুদুর রহমান খোন্দকার সাংবাদিকদের ভূয়সী করেন ও সরকারের মহৎ কাজে প্রচার-প্রচারণা করে সাংবাদিকরা উন্নয়ন কাজে অংশীদার হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed