দোয়ারাবাজারে বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের নাইন্দার হাওর (পোল্ডার-১ ) পিআইসি নং ৭১ ও (পোল্ডার-২) পিআইসি নং ৭২ এর ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে কৃষকরা।
সোমবার (২০ মার্চ) দুপুরে সংশ্লিষ্ট বাঁধের উপর দাঁড়িয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য হোসেন আলী, শুকুর আলী, আব্দুল জলিল, আবুল হাসান, আব্দুল ছামাদ, আব্দুল মজিদ, ইকবাল হোসেন, কাওসার আলম, সফিকুল ইসলাম, ইছরাজুল, তারা মিয়া, জলিল মিয়া, ইনুছ মিয়া, হযরত আলী, মিরাজ মিয়া, ইকবাল হোসেন, বাদল মিয়া, আফাজ উদ্দিন, মানিক মিয়া, রেজাউল প্রমুখ।
বক্তারা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধে সরকারি নীতিমালা মানছেনা পিআইসি। সরকারি টাকা লুটপাটের মানসে নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে মনগড়াভাবে যেনতেন মাটি ফেলা হচ্ছে ফসলরক্ষা বাঁধে। এসব অনিয়ম-দুর্নীতি নিয়ে কথা বলে কোনো ফল হয়নি। তাই বাঁধ নির্মাণে এসব অনিয়ম-দুর্নীতির বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দূর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে জোর দাবি জানাই।
উল্লেখ্য, পিআইসি নং ৭১ নাইন্দার হাওর (পোল্ডার-১) সভাপতি রোস্তম আলী ও সদস্য সচিব ইরফান আলী এবং নাইন্দার হাওর (পোল্ডার-২) ৭২ নং পিআইসির সভাপতি জয়নাল আবেদীন ও সদস্য সচিব আবুল কালাম গংদের অনিয়মের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed