Main Menu

দিনাজপুরে বিআরটিসি বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরে যাত্রীবাহী বিআরটিসি বাসের সাথে পণ্যবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন যাত্রী।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় দিনাজপুর জেলার কাহরোল উপজেলার দশমাইল টেক্সটাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন- দিনাজপুর চিরিবন্দর উপজেলার সাতনালা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ফয়জার রহমান (৪২), একই উপজেলার লিয়াকত আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩৭) এবং শামসুর রহমানের পুত্র সোহানুর রহমান সোহান (৩০)। নিহত তিনজন পিকআপ ভ্যানের চালক এবং হেলপার ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, ঠাকুরগাঁও গামী বিআরটিসি যাত্রীবাহী বাসটি দশমাইলের অদূরে টেক্সটাইল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত ১০ যাত্রীকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed