কমলগঞ্জে দু’দিনব্যাপী বসন্ত মেলা সমাপ্ত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বাঙ্গালীর কৃষ্টি, সংস্কৃতি ঐতিহ্য লালনের লক্ষ্যে দুই দিন ব্যাপী বসন্ত মেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ও শনিবার (১৭ ও ১৮ মার্চ) পতনঊষার ইউনিয়নের শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে শহীদ নগর বাজারে এ মেলা অনুষ্ঠিত হয়। শনিবার রাত ৮টায় মেলা উপলক্ষে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জের পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। সাকিব হোসেন জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পতনঊষার ইউপির সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আব্দুল হান্নান চিনু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নারায়ণ মল্লিক সাগর, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শামসুর রহমান, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান চৌধুরী প্রমুখ।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed