গোলাপগঞ্জে সাড়ে ৬ হাজার কেজি ভারতীয় চিনিসহ যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ভারতীয় চিনি সহ মো. বেলাল উদ্দিন (২১) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (১৮ মার্চ) সকাল ৬টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বরায়া উত্তরভাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বেলাল আহমদ গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের হাজরাই গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র।
র্যাব জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর ডিএডি মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বরায়া উত্তরভাগ গ্রামের এভালন স্পোর্টস ক্লাবের সামনের পাকা রাস্তার উপর একটি ট্রাক সহ ট্রাকের ভিতরে ভারতের তৈরি ৬ হাজার ৪৬৮ কেজি চিনি সহ বেলাল আহমদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ট্রাক ও চিনিসহ গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও জানায় র্যাব।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ গোলাপগঞ্জ মো. রফিকুল ইসলাম।
Related News
আজ শ্যামাপূজা ও দীপাবলি
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা আজRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed