লাউয়াছড়া বনে আগুন দিল দূর্বৃত্তরা!
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের বাঘমারা নামক স্থানে দূর্বৃত্তদের দেয়া আগুনে বনের বিশাল এলাকার গাছপালা পুড়ে গেছে।
শনিবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করে।
শনিবার সন্ধ্যায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বনে আগুন লাগার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় এক ঘন্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। তবে কীভাবে বনে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।’
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed