শাহ সুফি আরকুম আলী (রহ.)’র ৮১তম ওফাত দিবস রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সুফিসাধক হজরত শাহ সুফি আরকুম আলী রহ: এর ৮১তম ওফাত দিবস উপলক্ষে রোববার (১৯ মার্চ) রাত ৯টায় আলোচনা সভা ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট আওয়ামীলীগের সহ সভাপতি, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডবোকেট নিজাম উদ্দিন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বাউল সমিতির সভাপতি বাউল শিল্পী আব্দুস সোবহান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইনড্রাটিজ এর সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইনড্রাটিজ এর পরিচালক হুমায়ুন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষা ও সাংস্কৃতিক অনুরাগী মঈন উদ্দিন খান।
এর আগে রবিবার বেলা ২টায় হযরত আরকুম আলী মাজার শরীফে গিলাপ ছড়ানোর মাধ্যমে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, যিকির, আছকার ও রাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান সফল করতে মাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ হোসেন রেজা, সাধারণ সম্পাদক হাজী হারুনুর রশীদ ও মোতাওয়াল্লি হাজী ছাদ উদ্দিন ও অনুষ্ঠান সমম্বয়ক কামাল উদ্দিন রাসেল সর্বস্তরের ভক্তবৃন্দ ও আশেকানদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed