জাহাজপুরা পাহাড়ে ৭ বাংলাদেশিকে অপহরণ
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহাছড়া ইউনিয়নে জাহাজপুরা পাহাড় থেকে ফের সাত বাংলাদেশিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ রফিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন, উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা রফিক আলম, আজিজ, আইয়ুব ও ফজল করিম। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি।
মোহাম্মদ রফিক বলেন, বৃহস্পতিবার দুপুরে প্রাথমিকভাবে জেনেছি কাঠ সংগ্রহ করতে গিয়ে এলাকার সাত ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। পরে অপহরণের খবরটি পুলিশকে জানানো হয়েছে।
টেকনাফ থানার ওসি আব্দুল হালিম জানান, বৃহস্পতিবার দুপুরে খবরটি শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। স্থানীয়দের নিয়ে আমরা পাহাড়ে ঢুকব।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন আটজন। পরে মুক্তিপণ দিয়ে তারা ফেরেন।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed