১০ দফা দাবীতে সিলেটে বিএনপির বিক্ষোভ শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে সারাদেশে বিএনপির যুগপৎ আন্দোলন অব্যাহত রয়েছে। এই আন্দোলনের অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে শনিবার (১৮ মার্চ) বেলা ২টায় নগরীর রেজিষ্টারী মাঠে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন বীর বিক্রম। এছাড়া সমাবেশে বিএনপির সিলেট বিভাগীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
যথাসময়ে উপস্থিত থেকে উক্ত কর্মসূচিকে সফল করার জন্য মহানগরের ২৭টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী- বিএনপি কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ মার্চ শনিবার বেলা ২টায় নগরীর রেজিষ্টারী মাঠের বিক্ষোভ কর্মসূচিকে সফলের আহ্বান জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed