নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে দেশটির কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে।
ইউনাইটেড স্ট্যাট জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১।
ইউএসজিএস জানিয়েছে, ভূ-গর্ভের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎসস্থল।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
এদিকে ভূমিকম্পের উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩।
ভূমিকম্পের ঠিক আগেই দেশটিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বন্যা, ভূমিধ্বসের ঘটনা ঘটে। অনেক স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed