সিলেটে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার জাংগাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
বুধবার (১৫ মার্চ) রাত ১২টায় জালালাবাদ থানাধীন জাংগাইল এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মো. আরেফিন (৩১) হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ উপজেলারর জালাল উদ্দিনের ছেলে।
জানা যায়, বুধবার রাত ১২টার দিকে জাংগাইলে এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক ও একজন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার মোটরসাইকেলের চালককে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed