Main Menu

দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের পাঁচটি বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দপ্তরটি জানিয়েছে এসব বিভাগে বর্ষণের সঙ্গে হতে পারে বজ্রপাতও।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন বার্তা দেয়া হয়েছে।

পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে অধিদপ্তর জানায়, সামান্য পরিবর্তন হতে পারে।

Share





Related News

Comments are Closed