সিলেটে ঝড় ও শিলাবৃষ্টি, ফল-ফসলের ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো, নানা ধরণের সবজি, লিচু ও আম মুকুল ক্ষতিগ্রস্ত হয়েছে। কালবৈশাখিতে বিভিন্ন প্রত্যন্ত এলাাকায় ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর পাওয়া গেছে।
বুধবার ভোররাত ৪টার দিকেই শুরু হয় ঝড়-তুফান, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি। বড় আকারের শিলা পড়ে বিভিন্ন স্থানে। আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে সর্বোচ্চ ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া এদিন রাতেও বৃষ্টি হয়েছে।
ঝড়-তুফানে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুতের তাঁর ছিঁড়ে যায়। উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎহীন ভোগান্তিতে পড়েন নগরের বাসিন্দারা। এছাড়া নগরে ব্যানার, পোস্টার উড়ে যায়। বিলবোর্ড উপড়ে যায়। তবে এই বৃষ্টি ধুলায় ধূসর নগরে একটু স্বস্তি এনে দিয়েছে।
এদিকে বিভিন্ন উপজেলায় বৃষ্টির সাথে শিলা পড়ে বসতঘর, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে বাড়ি-ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে অনেক এলাকায়। বোরো ফসলের ক্ষতি ছাড়াও লিচু ও আমের মুকুল ঝরে গেছে। ক্ষতি হয়েছে শাকসবজিরও।
বিয়ানীবাজারে শিলা বৃষ্টি হওয়ায় ধান গাছের গজানো শীষ নষ্ট হয়ে গেছে। উপজেলার বেশিরভাগ বোরো ফসলই নষ্ট হয়ে গেছে। এছাড়া বিভাগের বিভিন্ন উপজেলার কৃষকরাও একই কথা বলেন।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, সিলেটে ঝরবৃষ্টি হয়েছে। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিলেটের মেঘ কমে আসে। এই মেঘ জড়ো হয় দক্ষিণাঞ্চলের দিকে। তিনি বলেন, এখন প্রাক্ মৌসুমি বায়ুপ্রবাহের সময়। এ সময় মেঘ ও বৃষ্টি হবে, তা স্বাভাবিক। আর কালবৈশাখীর মেঘ সাধারণত গঠন হয় দুপুরের পর থেকে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, সিলেটের বিভিন্ন জায়গায় আরো কালবৈশাখীর আশঙ্কা আছে। ২২ মার্চ পর্যন্ত এই প্রবণতা থাকবে।
২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, বুধবার ভোররাত ৪টা ১০ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। থেমে থেমে চলে ৬টা পর্যন্ত। এ সময়ে বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে প্রায় ২২ মিলিমিটার।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed