বঙ্গবন্ধুর জন্মদিনে সিলেটে শিশু ম্যারাথন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সিলেটে অনুষ্ঠিত হবে শিশু ম্যারাথন।
শুক্রবার (১৭ মার্চ) ৫ থেকে ১৩ বছর বয়েসী শিশুদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করেছে সিলেটের শিশুদের কারাতে শিক্ষা প্রতিষ্ঠান এলিট কারাতে স্কুল। প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় রয়েছে সিলেট রানারস কমিউনিটি।
নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিতব্য শিশু ম্যারাথনে অংশ নেবে সিলেট ও ঢাকার প্রায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০০ জন প্রতিযোগী।
শুক্রবার সকাল ৬.৩০ ঘটিকায় তিনটি বয়স ও দূরত্ব ভিত্তিক বিভাগে শিশু প্রতিযোগীরা অংশ নেবে।
বিভাগগুলো হলো— ৫ থেকে ৭ বছর: ৫০০ মিটার; ৮ থেকে ১০ বছর: ৭৫০ মিটার; ১১ থেকে ১৩ বছর: ১ কিলোমিটার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলার মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed