ত্রিশালে আগুনে পুড়ে মারা গেল মাইক্রোবাসের ৪ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে তাৎক্ষণিক আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চার যাত্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় সাতজন আহত হয়েছেন।
সোমবার (১৩ মার্চ) ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের মধ্যে পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ধোবাউড়া উপজেলার খামারবাসা গ্রামের আক্কাস আলীর স্ত্রী দোলেনা খাতুন (৪০) ও তুতা মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন (৫০)। বাকী হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহত এক যাত্রী জানান, রোববার রাতে সকল যাত্রীই ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয় এরপর আর কিছু বলতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিসের অফিসার আবুল কালাম জানান, রোববার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও দুই নারীসহ পুড়ে যাওয়া চারজনের মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
ত্রিশাল থানার অফিসার মো. মাইন উদ্দিন জানান, রোববার রাতে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed