সোম ও মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের অনেক এলাকায় সোমবার (১৩ মার্চ) দিনভর এবং অনেক এলাকায় টানা ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী মেরামত ও সংরক্ষণ এবং রাইট অফ ওয়ে বরাবর গাছ-পালার শাখা প্রশাখা কর্তন কাজের জন্য সোমবার ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (১২ মার্চ) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিউবো সূত্রে জানা যায়, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের নিয়ন্ত্রনাধীন ৩৩ কেভি এবং ১১ কেভি ফিডারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারে মিরাপাড়া, টুলটিকর, কল্যানপুর, শাপলাবাগ ও আশপাশ এলাকায় সোমবার (১৩ মার্চ) এবং ৩৩ কেভি উপশহর ফিডার ও ১১ কেভি শিবগঞ্জ ফিডারের শিবগঞ্জ, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, বালুচর, আলুরতল, গোপালটিলা, আরামবাগ এবং আশে-পাশের এলাকায় মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৯টা হতে বিকাল ৫ টা পর্যন্ত টানা ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২।
Related News
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More



Comments are Closed