Main Menu

সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রাকের সঙ্গে মাইক্রোসের মুখোমুখি সংঘর্ষে আশিক উদ্দিন (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক তারেক মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ মার্চ) ভোররাতে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়ন এলাকার বটরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক উদ্দিন কানাইঘাট উপজেলার বড় চাতল গ্রামের সামছ উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত চালক তারেক মিয়া জকিগঞ্জ উপজেলার মৌগ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাস্থল বটেরতল এলাকায় একটি দ্রুতগামী ট্রাক নাভানা মাইক্রোবাসের ((ঢাকা মেট্টো-ছ-১১-১৬৫০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে যাত্রী আশিক উদ্দিন নিহত হন এবং চালককে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর নিহতের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে গভীর রাতে দুর্ঘটনা ঘটায় ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।

 

Share





Related News

Comments are Closed