অনিয়মিত শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তি হতে পারবেন না
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি-এইচএসসি’র মাঝে কোনো গ্যাপ থাকলে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।
মঙ্গলবার (৭ মার্চ) এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ। সেই সঙ্গে ভর্তি পরীক্ষায় ১৭ শিক্ষার্থীকে অংশগ্রহণের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত করে দেয়া হয়।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ স্টাডি ব্রেক থাকা ১৭ এইচএসসি পাশ শিক্ষার্থীকে ২০২৩ মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ দেয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে কেন তাদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে না দেয়া অবৈধ হবেনা তা জানতে চেয়ে রুলও জারি করেন। যা আজ স্থগিত করে দিলেন আপিল বিভাগ।
বিজ্ঞানের পরীক্ষার্থীদের একটি বড় অংশের চেষ্টা থাকে মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি হওয়া। ২০২২-২৩ সেশনের সরকারি ও বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির ২.৫ নং নিয়মে বলা হয়, ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২২ সালে এইচএসসি ও ২০২০ সালে এসএসসি অথবা ২০২১ সালে এইচএসসি ও ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শর্ত থাকে যে এইচএসসি পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed