পালাতে গিয়ে মোটরসাইকেলকে চাপা দিল ট্রাক, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে চলা অভিযানস্থল থেকে পালাতে গিয়ে একটি মোটরসাইকেলকে চাপা ও সিএনজি অটোরিকশাকে উল্টে দিলো মিনি ট্রাক।
সোমবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে নগরীর পীর হবিবুর রহমান পাঠাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মোটরসাইকেলের দুই আরোহীকে ট্রাকের নীচ থেকে টেনে বের করেন স্থানীয়রা। আর ধাক্কা লেগে উল্টে যাওয়া সিএনজি অটেরিকশাটির দুই যাত্রীসহ চালকও ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন। তবে মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সিলেট সার্কিট হাউসের সামনে ট্রাকের অবৈধ পার্কিং তুলে দিতে রোববার (৫ মার্চ) দুপুরে অভিযান চালায় জেলা প্রশাসন। কিন্তু অভিযানের ঘণ্টাখানেক পর পুরোনো চিত্র পরিলক্ষিত হয়। ফলে সোমবার পুলিশের সহযোগীতায় ফের অভিযান চালানো হয়। সকাল ১১টার দিকে সার্কিট হাউসের সামনে অবৈধ পার্কিংস্থলে ছিল চালকবিহীন একটি মিনি পিকআপ (সিলেট-ন-১১-২০৬৬)। তখন অভিযানিক দলের হাত থেকে রক্ষায় হেলপার ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে নিতে চেষ্টা করলে খানিকটা দূরে ঘটনাস্থলে রাস্তার ডানদিকে গিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয় এবং ধাক্কা লেগে একটি সিএনজি অটোরিকশা উল্টে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিক গাড়ির নীচে চাপা পড়া মোটরসাইকেলের দুই আরোহী, সিএনজি অটোরিকশার দুইযাত্রীসহ চালককে উদ্ধার করেন। এসময় ট্রাকের চালকের আসনে বসা হেলপারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। তবে হতাহত ও আটকদের নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযানিক দল দেখে হেলপার পিকআপটি চালিয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা ঘটায়। এসময় রাস্তার ডান দিকে গিয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। তবে যাত্রীরা আহত হলেও প্রাণে রক্ষা পেয়েছেন।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। মূলত; অভিযান চলাকালে চালকবিহীন পিকআপ ট্রাকটি নিয়ে হেলপার পালিয়ে যেতে চাইলে দুর্ঘটনা ঘটায়। তবে ভাগ্যক্রমে মোটরসাইকেল আরোহী ও সিএনজি অটোরিকশার যাত্রীরা রক্ষা পেয়েছেন। এরমধ্যে মোটরসাইকেলের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িসহ হেলপারকে আটক করা হয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed