সিলেটে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন ২ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মানে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প-উদ্যোক্তাদের পণ্য উৎপাদনে ও বিপণনে ক্রমাগত কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় শিল্প-উদ্যোক্তাদের পণ্য বিপণন, প্রচার এবং প্রসারের জন্যে ২ মার্চ হতে ১৫ মার্চ পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামের সম্মুখে (মোহাম্মদ আলী জিমনেসিয়াম) জেলা প্রশাসন সিলেট এর তত্ত্বাবধানে বিসিক জেলা কার্যালয় সিলেট এর উদ্যোগে ক্রেতা-বিক্রেতা সম্মিলন ও বিসিক উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান প্রধান অতিথি হিসেবে উক্ত মেলার উদ্বোধন করবেন। উক্ত মেলায় সকলের সার্বিক সহযোগিতা ও আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed