প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাথমিকের বৃত্তির ফলাফল প্রকাশ হওয়ার পরপরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে তা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়।
সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে, এদিন দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার সারাদেশে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এরমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পায় ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed