ইসলামী আন্দোলনের সিলেট জেলা ও নগরের সম্মেলন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় নগরীর শহীদ সুলেমান হলে মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে” এই পতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান।
সম্মেলনে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সিলেট জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ২০২৩ ও ২০২৪ সনের নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন এবং দ্রুত সময়ের মধ্যে সিলেট জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, বিএনপি সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা ইমরান আহমদ, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর দফতর সম্পাদক জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, আলহাজ্ব ফজলুল হক, মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, আলহাজ্ব মাওলানা আসাদ উদ্দিন প্রমুখ।
Related News
রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প প্রতিষ্ঠান বিক্রির চক্রান্ত বন্ধ করুন: বাসদ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প কারখানা ঢালাওভাবে দেশি-বিদেশি লুটেরাদের কাছে বিক্রিরRead More
সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর জমকালো ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানে শ্রোতার ঢল
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর আয়োজনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জুলাই জাগরণ’Read More



Comments are Closed