বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাসে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল জানান- বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছে ৪ জন ও ১০ বছর বয়সী এক শিশুকে বগুড়া শজিমেক হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার কদমতলী সাকিদারপাড়া এলাকার আব্দুল গণির ছেলে সিএনজি চালক হযরত আলী (৩৫), ধনুট উপজেলার বেড়ের বাড়ী সর্দারপাড়া এলাকার কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী বাদশা (৬০), গাবতলী উপজেলার কড়াইহাটা এলাকার শাহানা আকতার (৩০) ও শাহানার কন্যা সন্তান ১০ বছরের শিশু। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
Related News
নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে নিহত ১৪
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহতRead More
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More



Comments are Closed