সিলেটে ৫দিন বদ্ধ ঘরে পড়েছিলো রিকশা চালকের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন করেরপাড়া থেকে এক নওমুসলিম রিকশা চালক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে করেরপাড়া গ্রামের রশিদ মোল্লার রিকশার গ্যারেজের পাশে একটি টিনশেড বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
আব্দুর রহমান (৩৫) নামের ওই নওমুসলিম যুবক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দত্তগ্রামের সুনিল রায়ের ছেলে। মুসলিম হবার আগে আব্দুর রহমানের নাম ছিলো সুবল রায়। তিনি পেশায় একজন রিকশাচালক। সম্প্রতি তিনি ও তার ভাই ইমাম উদ্দিন (আগের নাম উজ্জল রায়) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
জালালাবাদ থানার এসআই পিযুষ কান্তি দাসের বরাত দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস জানান, নওমুসলিম আব্দুর রহমান করেরপাড়া গ্রামের রশিদ মোল্লার গ্যারেজের পাশের একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন এবং রিকশা চালাতেন। প্রতিদিনের ন্যায় গত ১৫ ফেব্রুয়ারি তিনি রিকশা চালিয়ে নিজের ভাড়া বাসায় এসে রাতে ঘুমিয়ে পড়েন। কিন্তু এরপর থেকে তার ঘরের দরজা বন্ধ থাকায় গ্যারেজের মালিকসহ প্রতিবেশিরা রবিবার দুপুরে আব্দুর রহমানের দরজায় ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার ভাই ইমাম উদ্দিনকে খবর দেন।
ইমাদ এসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে জালালাবাদ থানাপুলিশকে বিষয়টি অবগত করলে রবিবার বেলা ২টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ গিয়ে বিছানায় আব্দুর রহমানের লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ার চিহ্ন পায় পুলিশ। এছাড়া জিহবা দাঁত দিয়া চেপে ধরাবস্থায় ছিলো।
পরে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
পুলিশ বলছে- ১৫ ফেব্রুয়ারি রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত যে কোনো সময় অজ্ঞাত কারণে আব্দুর রহমানের মৃত্যু হয়। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed