সিলেটে ‘নাসিহা রজনী’ ২৪ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ‘আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ়’ এবং মহান রবের দিকে নিজেদের মনোনীবেশ করার লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি শুক্রবার নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা ও উপদেশমূলক অনুষ্ঠান ‘নাসিহা রজনী’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ওই দিন বিকাল সাড়ে ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর এমসি কলেজ রোডস্থ আমান উল্লাহ কনভেনশন হলে ‘নাসিহা রজনী’ অনুষ্ঠিত হবে।
‘শুদ্ধাচারেরর শৈল্পীক অনুশীন’ শ্লোগানকে সামনে রেখে পথচলা নাসিহা ফাউন্ডেশন সিলেট তথা দেশের মধ্যে এবারই প্রথম আয়োজন করেছে ব্যবসায়ীদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা।
নাসিহা রজনীতে উপস্থিত সুধিজনের উদ্দেশ্যে নাসিহাহ পেশ করবেন সিলেট নগরীর স্থায়ী বাসিন্দাদের মধ্যে প্রথম কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্নকারী দুই সহোদর এবং সিলেটের তাবলীগ জামাতের প্রবীণ মুরব্বী ও ব্যবসায়ী মরহুম হাজী আব্দুস সালাম রহ. এর সন্তান মুফতি শাইখ হাবীব নূহ ও মুফতি শাইখ শামীম মোহাম্মদ।
উল্লেখ্য, নাসিহা ফাউন্ডেশন বিগত কয়েক বছর থেকে এমনকি নিকট অতীতে করোনা মহামারী, বন্যা পরিস্থিতির সময় সিলেটের বিভিন্ন স্থানে অসহায় মানুষজনকে ত্রাণ বিতরণ, গৃহ সংস্কারসহ নানাবিদ সামাজিক কর্মকান্ড পরিচালনা করেছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed